সুনামগঞ্জের কৃষকেরা দেশের ৮ভাগের এক ভাগ ধান উৎপাদন করে থাকেন: ভূমি মন্ত্রী
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ০৫:৪০ পিএম | আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ০৫:৪০ পিএম
ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, হাওরে পানি নিষ্কাশনে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিগত সরকারের সময়ে এটি শুরু হয়। তখন যে মাননীয় প্রেসিডেন্ট ছিলেন, তিনি হাওরের সন্তান বলতেন, আমরা খুশি হতাম। কিন্তু সেই এলাকার আরেক উচ্চ পদস্থ, ভাতের হোটেল নামে পরিচিত হারুন, এদের কারণে এখানে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে, যে রাস্তা গুলো করা হয়েছিলো, সেখানে স্বাভাবিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিলো না। এখন ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে জলাবদ্ধতা তৈরি হয়। সেজন্য আমরা এর সংকট, সম্ভাবতা আবার দেখছি। কিভাবে দ্রুত পানি নিষ্কাশন করা যায়।
শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে “সরকারি জলমহাল আইন” ২০২৬ এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক জাতীয় কর্মশালায় এসব কথা বলেন মন্ত্রী। কর্মশালায় রাজধানী ঢাকা থেকে সরকারের সংশ্লিষ্ট উচ্চ পদস্থ কর্মকর্তা, বেসরকারি সংস্থা বেলা, টিআইবি সহ উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত তুলে ধরেন।
মন্ত্রী আরও বলেন, চূয়াত্তরে দেশে মারাত্মক দুর্ভিক্ষ হয়েছিলো। এটি ছিলো অযোগ্যতা এবং কিছু ব্যক্তির পরিকল্পিত। গবির জনসাধারণের খাবার বাইরের দেশে পাচার করে দিয়ে এই দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিলো। আমরা খুবই সর্তক। প্রথমেই আমাদের খাদ্যের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছি। আমি খুবই খুশী, কারণ সুনামগঞ্জের মানুষ দেশের আটভাগের একভাগ ধান উৎপাদন করেন।
তিনি বলেন, খবরের কাগজে দেখেছি, এই এলাকার মানুষের কাঁচা ধান জলাবদ্ধাতায় ডুবেছে। এনিয়ে কৃষকের মনে দু:শ্চিন্তা তৈরি হয়েছে। ভূমধ্য সাগরে এই এলাকার এগারোজন মারা গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এমপিদের নির্দেশ দিয়েছেন সবার বাড়িতে যাওয়ার জন্য। হাওরের বিষয়টিও তিনি অবগত আছেন।
মন্ত্রী আরও বলেন, বিদ্যুতের কারণে হাওরে ধানের উৎপাদন বাধাগ্রস্ত হতে পারবে না। প্রয়োজনে আমাদের বাড়ির বিদ্যুত সঞ্চালন বন্ধ রাখা হোক। কিন্তু কৃষকের উৎপাদন নিশ্চিতে বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে। আমরা সততা নিষ্ঠার সঙ্গে দেশপ্রেম ধারণ করে সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এজন্য দেশের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্ত্রী মরমি সাধক হাসন রাজা, রাধারমণ, শাহ্ আবদুল করিম, দুর্বিণশাহ্- এর সুনামগঞ্জে এসে এই কর্মশালা করতে পেরে আত্মতৃপ্তির কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণায়লের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
কর্মশালায় সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
আরও পড়ুন
- কেরানীগঞ্জে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সড়ক দুর্ঘটনায় আহত তিতুমীর কলেজের ভিপি হানিফের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
- প্রথমবারের মতো ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহ আমানতে আরও ৬ ফ্লাইট বাতিল
- দেশপ্রেম আর টিম স্পিরিট থাকলে বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
- শিগগিরই তেলের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে : অর্থমন্ত্রী
- খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড প্রকল্প