কেরানীগঞ্জে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১০:৪০ পিএম | আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১০:৪০ পিএম
কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং প্রাণহানির এই ক্ষতি অপূরণীয়। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী আরও নির্দেশ দিয়েছেন, দ্রুত তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।
এর আগে, রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন লাগে, যেখানে অন্তত ৫ জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
আরও পড়ুন
- সুনামগঞ্জের কৃষকেরা দেশের ৮ভাগের এক ভাগ ধান উৎপাদন করে থাকেন: ভূমি মন্ত্রী
- সড়ক দুর্ঘটনায় আহত তিতুমীর কলেজের ভিপি হানিফের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
- প্রথমবারের মতো ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহ আমানতে আরও ৬ ফ্লাইট বাতিল
- দেশপ্রেম আর টিম স্পিরিট থাকলে বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
- শিগগিরই তেলের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে : অর্থমন্ত্রী
- খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড প্রকল্প