শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আজ
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১০:৫৮ এএম | আপডেট: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১০:৫৮ এএম
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইন ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রোববার জানা যেতে পারে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন আজই জারি করতে পারে শিক্ষা মন্ত্রণালয়।
গত মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পরে বৃহস্পতিবার বিষয়টি মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈঠকে সপ্তাহে এক দিন অনলাইন ক্লাস চালুর প্রস্তাব দেওয়া হলেও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বৈঠক শেষে জাতীয় সংসদ সচিবালয়-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে আলাদা নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়। কারণ, কিছু বিষয় আরও আলোচনা সাপেক্ষ। পরিস্থিতি বিবেচনায় রোববার থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া শুরু হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সিদ্ধান্ত এলে দ্রুত নির্দেশনা জারি করা হবে।
এদিকে, গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে ঢাকা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিকল্প ব্যবস্থার বিষয়ে আলোচনা হয়। সেখানে আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার একটি প্রস্তাব উঠে আসে, যার মধ্যে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীরে ক্লাস রাখার সুপারিশ করা হয়।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী