পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবনে পরিকল্পনামন্ত্রী
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১২:১৪ পিএম | আপডেট: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১২:১৪ পিএম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল ইস্যুতে আজ রোববার (৫ এপ্রিল) বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জানা গেছে, বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এতে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বে ২৩ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করে।
গত ২২ জানুয়ারি কমিশন তাদের সুপারিশে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দেয়।
প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন ধাপে বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
সরকারি সূত্র বলছে, আজকের বৈঠকে পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে, যা সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের প্রভাব ফেলবে।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী