২০ এপ্রিল বগুড়ায় সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১০:৩৫ এএম | আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১০:৩৫ এএম
আগামী ২০ এপ্রিল একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
আজ সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, ২০ এপ্রিল সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।
পরে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন তিনি। এ সময় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুর এলাকার চৌকিরদহ খাল খনন প্রকল্পের উদ্বোধনও করা হবে।
দুপুরে ‘শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল’ পরিদর্শনের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় কিছু সময় অবস্থান করবেন প্রধানমন্ত্রী।
বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও স্বল্প বিরতি শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বগুড়া ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী