1. »
  2. জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১২:৩৩ পিএম | আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১২:৩৩ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে টেলিনর গ্রুপের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে টেলিনরের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি সহায়ক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

অন্যদিকে টেলিনর সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে সেবার মান উন্নয়ন এবং ভবিষ্যতে ৫জি প্রযুক্তি সম্প্রসারণে টেলিনর কাজ করতে আগ্রহী।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।