1. »
  2. জাতীয়

আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১০:১৬ এএম | আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১০:১৬ এএম

আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এ বছর হজযাত্রীদের প্রথম ফ্লাইট শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে যাত্রা করবে। 

উদ্বোধনের দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ছয়টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সাউদিয়া এবং চারটি ফ্লাইনাস।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।

হজচুক্তি অনুযায়ী মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৩৫ শতাংশ সাউদিয়া এবং ১৫ শতাংশ ফ্লাইনাস।

প্রি-হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত। মোট ২০৭টি ফ্লাইটের মধ্যে বিমান পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।