কাল বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১০:৪৪ এএম | আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১০:৪৪ এএম
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে অবশেষে সিটি করপোরেশনে উন্নীত করা হয়েছে।
আগামীকাল সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় গিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন।
এর আগে ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সরকারের সময় বগুড়া পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয় এবং ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত করা হয়। তখন থেকেই বগুড়াকে সিটি করপোরেশনে রূপান্তরের পরিকল্পনা ছিল, তবে নানা জটিলতায় তা বাস্তবায়ন হয়নি।
পরবর্তীতে বিভিন্ন সময়ে দাবি উঠলেও তা বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা এ বিষয়ে প্রস্তাব দেন। এরপর গণবিজ্ঞপ্তি জারি, স্থানীয়দের মতামত গ্রহণ ও আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়।
সবশেষে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির সভায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন পায়, যার ফলে অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে বগুড়া সিটি করপোরেশন।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী