বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১২:৪৬ পিএম | আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১২:৪৬ পিএম
বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল বগুড়া।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী নামফলক উন্মোচন করেন। পরে তিনি একটি গাছ রোপণ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বগুড়াকে সিটি করপোরেশন করার বিষয়টি ২০০১ সাল থেকে চেষ্টা করা হচ্ছিল। শহরটিকে একটি পূর্ণাঙ্গ সিটি করপোরেশনের সুবিধা দিতে সরকার কাজ করেছে বলেও তিনি জানান।
তিনি বলেন, “আজ থেকে বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো, যদিও কিছু কাজ এখনো বাকি রয়েছে।”
বগুড়াবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নতুন সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন রাখা এখন নাগরিকদের দায়িত্ব। তিনি শহরের কিছু জায়গায় ময়লা দেখার কথা উল্লেখ করে সবাইকে নিজ নিজ শহর পরিষ্কার রাখার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দেশে ১২টি সিটি করপোরেশন ছিল—ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী