আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:৫৩ এএম | আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:৫৩ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হচ্ছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন-এর পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, এ বাছাই প্রক্রিয়া আজ (২২ এপ্রিল) ও আগামীকাল (২৩ এপ্রিল) দুই দিনব্যাপী চলবে।
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ইসি জানিয়েছে, প্রক্রিয়াটি সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে বাছাইয়ের সময় প্রার্থী নিজে ছাড়াও তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত থাকতে পারবেন।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী