প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ০২:১২ পিএম | আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ০২:১২ পিএম
আগামী জুলাই মাস থেকে দেশব্যাপী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, পাইলট প্রকল্প হিসেবে জুলাই থেকে সারাদেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। প্রথম ধাপে প্রায় এক লাখের বেশি শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে।
মাহদী আমিন জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য দেশীয় পণ্য ব্যবহার বাড়ানো এবং “মেড ইন বাংলাদেশ” ধারণাকে আরও বিস্তৃত করা। একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করাও এর উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ধাপে ধাপে সারাদেশে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সব শিক্ষার্থীর জন্য একই ধরনের পোশাক ও দেশীয় পণ্যের ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এতে সমাজে ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
সরকারের দীর্ঘমেয়াদি ভিশনের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী