সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর সব মনোনয়নই বৈধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:১৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:১৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দাখিল করা ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন।
বৈধ ঘোষিত ৩৬ প্রার্থী হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
আরও পড়ুন
- শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা
- প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার
- আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু
- পুলিশের পোশাকে আবারও পরিবর্তনের প্রস্তাব
- সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
- রাজধানীতে ব্লক রেইড শুরু, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত, আহত ২
- জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান