প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক দশম সভা অনুষ্ঠিত
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১২:২৩ পিএম | আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১২:২৩ পিএম
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে রবিবার (২৬ এপ্রিল) ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) দশম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
সভায় মোট ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে, যার প্রাক্কলিত ব্যয় প্রায় সাত হাজার কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে আর্থসামাজিক অবকাঠামো খাতে চারটি, কৃষি-পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান খাতে দুটি এবং ভৌত অবকাঠামো খাতে ১১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। আঞ্চলিক সড়ক উন্নয়ন, গ্রামীণ পানিসম্পদ ব্যবস্থাপনা, নতুন সেতু নির্মাণ এবং নগর অবকাঠামো উন্নয়ন এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য। একনেকের অবগতির জন্য পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি চলমান প্রকল্পও সভায় উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। সময় স্বল্পতার কারণে অনলোচনা অসম্পূর্ণ থাকা বাকি প্রকল্পগুলো আজকের সভায় পুনরায় উপস্থাপন করা হয়েছে।
এবারের সভায় আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো, দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের পরিবর্তে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে সভাটি আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যস্ততা এবং সচিবালয়কেন্দ্রিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুবিধার কথা বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে অবকাঠামো ও কৃষি খাতে এই বিনিয়োগ দেশের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- আগামীকাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মেধানির্ভর ও সৃজনশীল মানবসম্পদ গড়তে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
- গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলেই ব্যবস্থা: পরিবহনমন্ত্রী
- কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
- মে দিবস উপলক্ষে সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর সব মনোনয়নই বৈধ
- শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা