1. »
  2. জাতীয়

আগামীকাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ০১:০৮ পিএম | আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ০১:০৮ পিএম

আগামীকাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। সফরকে ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সফরে প্রধানমন্ত্রী দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথমটি হলো শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর এলাকার ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন, যা প্রায় পাঁচ দশক আগে তার বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থানীয় কৃষকদের সেচ সুবিধা দিতে খনন করেছিলেন। সময়ের সঙ্গে খালটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। পুনঃখননের মাধ্যমে কৃষি ও জীবিকায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন এলাকাবাসী। দ্বিতীয়টি হলো যশোরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এ ছাড়া তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন এবং বিকেল তিনটায় জেলা বিএনপির আয়োজিত জনসভায় যোগ দেবেন।

স্থানীয়রা এই সফরে বেশ কিছু দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ কার্ডিয়াক চিকিৎসা কেন্দ্রে রূপান্তর, নয়াপাড়া নৌ বন্দরের নাব্যতা সংকট নিরসন, যশোরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা, আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ এবং এমএম কলেজে আধুনিক অডিটোরিয়াম প্রতিষ্ঠা।

জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এই সফরের মাধ্যমে যশোরের দীর্ঘদিনের উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে। প্রধান সড়কজুড়ে ব্যানার-ফেস্টুন ও মঞ্চ