যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ১০:৪৭ এএম | আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ১০:৪৭ এএম
উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও যশোর মেডিক্যাল কলেজের নতুন ভবন উদ্বোধ উপলক্ষে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে যশোরে পৌঁছান।
বিমানবন্দর থেকে তিনি সার্কিট হাউজে যাবেন এবং সেখান থেকে উলশী খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে—শার্শা উপজেলার উলশী খাল (জিয়া খাল) পুনঃখননের উদ্বোধন, সুধী সমাবেশে অংশগ্রহণ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় যোগদান।
ঐতিহাসিক এই ‘জিয়া খাল’ উলশী ও রঘুনাথপুর এলাকা থেকে শুরু হয়ে যদুনাথপুর পর্যন্ত বিস্তৃত। ১৯৭৬ সালের ১ নভেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খননের কাজ শুরু করেছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ১৬ মার্চ দিনাজপুর থেকে সারা দেশে খাল খনন কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি নিজেই কোদাল দিয়ে মাটি কাটেন। পরে ২০ এপ্রিল বগুড়ার গাবতলীতেও একই কর্মসূচিতে অংশ নেন তিনি।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গুম খুনের শিকার পরিবারের সদস্যরা
- আইন শৃঙ্খলা উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: বিমানমন্ত্রী
- শহীদ জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন : মির্জা ফখরুল
- প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাজেটে সব শ্রেণির মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী
- বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
- নতুন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ল চার হাজার কোটি টাকা
- প্রতিটি নাগরিকের মঙ্গলের কথা মাথায় রেখে নতুন বাজেট তৈরি : অর্থমন্ত্রী