ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
বুধবার, ৬ মে, ২০২৬ ১১:৩০ এএম | আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬ ১১:৩০ এএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।
মঙ্গলবার (৬ মে) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টার শেয়ার করে এ ঘোষণা দেন তিনি।
পোস্টে তিনি লেখেন, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়াই তার লক্ষ্য।
পরবর্তী দুটি পোস্টে তিনি আরও সরাসরি অবস্থান নেন। একটিতে প্রশ্ন রাখেন, ভোটাররা কাকে বেছে নিতে চান — 'রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে।' অপর পোস্টে প্রতিশ্রুতি দেন, ঢাকা দক্ষিণকে শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও উন্নত নগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি 'রাজাকারমুক্ত' রাখবেন।
জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পর এনসিপিতে যোগ দিয়েছিলেন নীলা ইসরাফিল। তবে দলের আরেক নেতা সারোয়ার তুষারের সঙ্গে দ্বন্দ্বের জেরে পরে পদত্যাগ করেন।
আরও পড়ুন
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি
- বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
- চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
- জয়নুল আবেদি ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন