আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অবহেলার মামলা, তদন্ত কমিটি গঠন
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ০৮:১৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ০৮:১৭ এএম
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত এক শিশুর স্বজনের অভিযোগের ভিত্তিতে রমনা থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৭ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন থানার সংশ্লিষ্ট কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম।
মামলার এজাহারে হাসপাতাল কর্তৃপক্ষের সুস্পষ্ট গাফিলতির উল্লেখ রয়েছে। স্বজনদের দাবি, ওয়ার্ডে চরম অব্যবস্থাপনা এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ থাকার কারণেই একের পর এক নবজাতকের মৃত্যু হয়েছে।
এদিকে নিহত ছয় নবজাতকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনরা ময়নাতদন্তে অনিচ্ছা প্রকাশ করায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু
- হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৬৬
- হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, নয়তো লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
- লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা
- আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
- হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু