২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
বুধবার, ৩ জুন, ২০২৬ ০৬:২৭ পিএম | আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬ ০৬:২৭ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২৬৫টি শিশু।
বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫১১টি এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ৯০টি শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে মোট ৬০১টি শিশু প্রাণ হারিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫৫টি শিশু এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ২১০। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫২টি শিশু, আর ছাড়পত্র পেয়েছে এক হাজার ১৩০টি শিশু।
স্বাস্থ্য অধিদফতরের সামগ্রিক তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা নয় হাজার ১৯১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬০ হাজার ১৫৮ জন, যাদের মধ্যে ৫৫ হাজার ৯৪২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আরও পড়ুন
- সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৭
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ভর্তি ৭২৩
- দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু
- হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৬৬
- হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, নয়তো লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
- লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা
- আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী