বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
সোমবার, ৮ জুন, ২০২৬ ০১:০০ পিএম | আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ০১:০০ পিএম
সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের কমিটি গঠনের নামে বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ থেকে ভুয়া ফটোকার্ড ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এমন অভিযোগ করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
গতকাল রবিবার (৭ জুন) বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে সতর্ক করে জানানো হয়েছে, এমন কোনো কমিটি মিডিয়া সেল থেকে দেওয়া হয়নি।
পোস্টে বলা হয়, কেন্দ্রীয় মিডিয়া সেল সারাদেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করেনি। যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি দাবি করছে, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই। অননুমোদিত ও ভুয়া কমিটি প্রদানকারীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলেও সতর্ক করা হয়েছে।
পাশাপাশি সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এসব বিভ্রান্তিকর তথ্য ও তালিকা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস
- ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি
- বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা