1. »
  2. জাতীয়

করদাতাদের অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, এনবিআরের কঠোর সতর্কবার্তা

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১২:০৫ পিএম | আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১২:০৫ পিএম

করদাতাদের অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, এনবিআরের কঠোর সতর্কবার্তা

করদাতাদের ফাইল অডিটে পড়ার কথা বলে এক শ্রেণির প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ অবস্থায় কোনোভাবেই প্রতারকদের ফাঁদে পা না দিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য করদাতাদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

রোববার (৫ জুলাই) এনবিআরের রাজস্ব ভবন থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর জানায়, সম্প্রতি লক্ষ করা গেছে, এক শ্রেণির প্রতারক চক্র করদাতাদের কর নথি (ফাইল) অডিটে পড়ার তথ্য দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ দাবি করছে।

এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে এনবিআর চার দফা নির্দেশনা দিয়েছে—

১. লিখিত নোটিশ ছাড়া কোনো যোগাযোগ নয়
এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। অডিটের জন্য কোনো ফাইল নির্বাচিত হলে তা আইন অনুযায়ী শুধু আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই করদাতাকে জানানো হয়।

২. আর্থিক লেনদেনে সতর্কতা
কর সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি করদাতার কাছ থেকে ব্যক্তিগতভাবে অথবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং কিংবা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।

৩. তথ্য যাচাই করুন
এ ধরনের কোনো সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা (এসএমএস) বা ইমেইল পেলে বিভ্রান্ত না হয়ে অবিলম্বে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে।

৪. আইনি ব্যবস্থা নিন
কোনো প্রতারক চক্র এনবিআরের কর্মকর্তা সেজে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে (পুলিশ) অবহিত করতে এবং প্রতারকের ফোন নম্বর সংরক্ষণ করতে বলা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানে বদ্ধপরিকর উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সন্দেহভাজন প্রতারক চক্রের হাত থেকে নিজের কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখতে করদাতাদের সর্বোচ্চ সতর্ক থাকতেবিকল্প