পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি
বুধবার, ১ জুলাই, ২০২৬ ১২:০৬ পিএম | আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬ ১২:০৬ পিএম
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপিত হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করে তিনি এ তথ্য জানান।
আইজিপি জানান, পূর্বাচলে আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে পুলিশের অনুকূলে বরাদ্দকৃত ২৯ দশমিক ২১ একর জমির মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।
আইজিপির মতে, পূর্বাচলে পরিকল্পিত পুলিশি অবকাঠামো গড়ে উঠলে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা প্রদানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে দ্রুত সম্প্রসারণশীল এই নতুন শহরের টেকসই নগরায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।
এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- শহীদ স্মরণে আজ থেকে মাসব্যাপী কর্মসূচি শুরু
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা
- জুয়া প্রতিরোধে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাস
- হাসিনার বক্তব্য প্রচার বন্ধে আদালতের নির্দেশনা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা
- ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়াই বাজেটের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে 'VEON'এর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
- পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
- অবসরভাতা বিতরণ বোর্ডে সাড়ে ৭ হাজার কোটি টাকার ঘাটতি : শিক্ষামন্ত্রী