1. »
  2. জাতীয়

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১৯ পিএম

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন আমেনা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আমেনা বেগম চার ছেলে, পাঁচ মেয়েসহ মোট নয় সন্তান এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তার সন্তানদের মধ্যে পঞ্চম।

আরও পড়ুন