1. »
  2. জাতীয়

পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১১:০০ এএম | আপডেট: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১১:০০ এএম

পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে দেখতে পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

গতকাল শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন। পাশাপাশি উভয় স্থানের রাষ্ট্রীয় এবং মিশন সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

সফর শেষে আগামী ১২ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের।