আজ সন্ধ্যা থেকে কিছুটা স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি: জ্বালানি প্রতিমন্ত্রী
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ০৪:৫৯ পিএম | আপডেট: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ০৪:৫৯ পিএম
সাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকা এবং আরেকটি টার্মিনাল দুর্ঘটনার কারণে পুরোপুরি সচল না হওয়ায় সৃষ্ট জ্বালানি সংকটে সারাদেশে বেড়েছে লোডশেডিং। তবে আজ সন্ধ্যা থেকে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি টার্মিনালের দুর্ঘটনাজনিত সমস্যা, যা এখনো পুরোপুরি সমাধান হয়নি। দুটি কারণ মিলিয়েই দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাবে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন।
প্রাকৃতিক দুর্যোগের ওপর কারো হাত নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, সরকার বিকল্প উপায়ে পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, আজ সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসবে এবং লোডশেডিংও কমে আসবে। তবে জ্বালানি সংকটের পুরোপুরি সমাধান কবে নাগাদ হবে, তা নিয়ে এখনই নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানানো সম্ভব নয় বলেও স্পষ্ট করেন তিনি।
আরও পড়ুন
- বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- এসডিজি বাস্তবায়নে এমডিজির ধারাবাহিকতায় এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান
- কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ‘গণমাধ্যম শক্তিশালী হলেই শক্তিশালী হবে গণতন্ত্র’ : মির্জা ফখরুল
- রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠাল সংসদ সচিবালয়
- আজ থেকে উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর