রাঙামাটিতে পিকআপ উল্টে দুই নারীসহ নিহত ৪
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১০:২৪ এএম | আপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১০:২৪ এএম
রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রবিবার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের উদ্দেশে কয়েকজন যাত্রী নিয়ে রওনা হওয়া একটি পিকআপ মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে তিনজনের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনায় মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়, যাদের মধ্যে তিনজন হাসপাতালে আনার সময়ই মৃত ছিলেন। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রামে রেফার করা হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে হাসপাতালে।
রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় আহত ও নিহত সবাইকে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে, প্রতিবেদন শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন
- কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- গত ছয় মাসে পুলিশ নিয়োগে কোনো রাজনৈতিক প্রভাব পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী
- সাত এএসপিসহ ৫৬ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
- দক্ষিণ সুদান-আবেই সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি
- বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- আজ সন্ধ্যা থেকে কিছুটা স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি: জ্বালানি প্রতিমন্ত্রী
- এসডিজি বাস্তবায়নে এমডিজির ধারাবাহিকতায় এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী