1. »
  2. জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, ১১ প্রকল্প উপস্থাপন

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১২:৩৯ পিএম | আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১২:৩৯ পিএম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, ১১ প্রকল্প উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা। 

আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলানগরের পরিকল্পনা কমিশনে এই সভা শুরু হয়। পিএমও মিডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

একনেকের চলমান এই সভায় অনুমোদনের জন্য মোট ১১টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। প্রকল্পগুলো পর্যালোচনার পর একনেক সদস্যরা তাদের সিদ্ধান্ত জানাবেন।

সভা শেষে পরিকল্পনা কমিশন মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরা হবে।