মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ০৯:০২ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ০৯:০২ পিএম
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ ও রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক তাঁকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে বিকেল পাঁচটা ২০ মিনিটের দিকে ভোট গণনা শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৈধ ব্যালটের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। সর্বোচ্চ ভোট পেয়ে যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল।
এদিন দুপুর ২টায় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। সবার আগে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম), এরপর একে একে ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে বিকেল পাঁচটা পর্যন্ত পর্যায়ক্রমে ভোটাধিকার প্রয়োগ করেন সংসদ সদস্যরা।
আরও পড়ুন
- ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, ১১ প্রকল্প উপস্থাপন
- তিন জেলার ডিসি প্রত্যাহার
- জ্বালানি সংকট মোকাবেলায় কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল
- চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতে হাসপাতালে বায়োমেট্রিক প্রযুক্তি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাঙামাটিতে পিকআপ উল্টে দুই নারীসহ নিহত ৪
- কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান