1. »
  2. জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ০২:৪৮ পিএম | আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ০২:৪৮ পিএম

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মানবিক ও সামাজিক সংগঠন "আমরা বিএনপি পরিবার"। 

সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন যৌথভাবে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে এই শুভেচ্ছা জানান।

যৌথ শুভেচ্ছাবার্তায় তাঁরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 

দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর প্রজ্ঞা, ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবিচল অবস্থান তাঁকে জাতীয় রাজনীতিতে একজন অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে বলে মন্তব্য করেন তাঁরা।

তাঁরা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বিচক্ষণতা সংবিধানের মর্যাদা রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

"আমরা বিএনপি পরিবার"-এর পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে তাঁর সফল ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।