ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ০২:২৩ পিএম | আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ০২:২৩ পিএম
সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরে এসেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পুলিশ বাহিনীসহ সকল শৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই ছয় মাসের মধ্যে তাদের একটা আমরা অবস্থান উন্নতি করতে পেরেছি, তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে সচেষ্ট হয়েছে।"
তিনি আরও দাবি করেন, সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যেটি সংঘটিত হওয়ার পরপরই পুলিশ গ্রেপ্তার করতে বা বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। এটাকেই তিনি বর্তমান সরকারের অন্যতম কৃতিত্ব হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে ইসলামের শান্তির বাণী অনুসরণ করা হলে কোনো যুদ্ধ-বিগ্রহ থাকত না, ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হতো এবং সমাজে শৃঙ্খলা বিঘ্নিত হতো না। তাঁর ভাষ্যে, "আমরা সেই বাণী থেকে, সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি।" রাসুলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবিদের জীবনাদর্শ অনুসরণ করলে দেশে অশান্তি, বিশৃঙ্খলা বা অসাম্য থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
- ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
- হিংসা-বিদ্বেষ পরিহার করে সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান রাষ্ট্রপতির
- মহানবীর (সা.) আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্যাসিস্ট আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল: পানিসম্পদ মন্ত্রী
- ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করছে সরকার
- সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- শহীদ জুবায়ের হোসেনের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গার্ড অব অনারে বঙ্গভবনে বরণ, দাপ্তরিক কাজ শুরু নতুন রাষ্ট্রপতির