বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর দোয়া ও শ্রদ্ধা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪২ এএম | আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪২ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবও এতে উপস্থিত ছিলেন। ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
১৯৭৮ সালের আজকের এই দিনে রাজধানীর রমনা পার্কে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে তার মৃত্যুর পর দলের নেতৃত্বের দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা ও নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসে দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া দিবসটি ঘিরে দেশব্যাপী মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ অভিযানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি পালন করবে দলটি।
এর আগে গতকাল রাতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শুভেচ্ছা বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তায় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের গণতন্ত্রকামী জনগণ। বাণীতে তিনি দেশের সকল নেতাকর্মীসহ গণতন্ত্রকামী জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান
আরও পড়ুন
- নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন, কার্যকর ১ জুলাই থেকে
- নবম পে-স্কেলের অনুমোদন
- নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্থানীয় সরকারমন্ত্রীর স্বাক্ষর
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রীপরিষদের বৈঠক শুরু
- চূড়ান্ত ভোটার তালিকায় দেশে ভোটার এখন ১২ কোটি ৮৭ লাখ ছাড়িয়ে
- ফ্যাসিস্ট আমলে মন্ত্রীর রুমে ঢুকতেও পিওনকে টাকা দিতে হতো: স্বাস্থ্যমন্ত্রী
- তিন জেলায় নতুন এসপি নিয়োগ
- দেশে খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী