ঋণ মওকুফ পেয়েছেন সোয়া ১৪ লাখ কৃষক
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০৫ পিএম | আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০৫ পিএম
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারাদেশে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণগ্রহীতা ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এ বাবদ ব্যাংকগুলোর প্রাপ্য ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা সরকার নিজেই পরিশোধ করেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধী দল জামায়াতে ইসলামীর সদস্য মো. রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী জানান, এই ঋণ মওকুফ কর্মসূচির আওতায় দেশের সব উপজেলার কৃষকরাই সুবিধা পেয়েছেন। ছোট অঙ্কের এই ঋণ মওকুফের মধ্য দিয়ে প্রান্তিক কৃষকদের ওপর থেকে আর্থিক চাপ কমানোর চেষ্টা করা হয়েছে বলে জানানো হয়।
একই অধিবেশনে চুয়াডাঙ্গা জেলার করদাতা সংখ্যা সংক্রান্ত আরেকটি প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, জেলাটিতে বর্তমানে টিআইএনধারী করদাতার সংখ্যা ৭২ হাজার ৪৬৩ জন।
এর মধ্যে চলতি ২০২৫-২৬ করবর্ষে রিটার্ন জমা দিয়েছেন ২১ হাজার ৫৬৭ জন করদাতা, যা মোট টিআইএনধারীর প্রায় ৩০ শতাংশ।
আরও পড়ুন
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
- ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতসহ ধর্মীয় সেবকদের জন্য সরকারের নতুন উদ্যোগ
- দূষণমুক্ত নদী গড়তে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি
- ‘সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশী’: প্রধানমন্ত্রী
- সাত মাসে নিখোঁজ শিশুদের ৮৭ শতাংশই উদ্ধার: পুলিশের
- সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস
- ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই