রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরানোর বিকল্প নেই: প্রধানমন্ত্রী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৪ এএম | আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪৫ পিএম
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তবে এ সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক এ তথ্য জানান।
বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন বারহাম সালেহ। একই সঙ্গে সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন তিনি।
আরও পড়ুন
- জাতিসংঘের কার্যকারিতা ফেরাতে জরুরি সংস্কারের আহ্বান খলিলুর রহমানের
- নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল অবকাঠামো গড়ছে বাংলাদেশ: রেহান আসাদ
- জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
- পুলিশে বড় রদবদল
- সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
- বাড়ল বাস ভাড়া
- আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন: ইসি মাছউদ