আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন: ইসি মাছউদ
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২০ এএম | আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২০ এএম
আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে নির্বাচনের সময় নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি মাছউদ বলেন, আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের যে প্রাথমিক পরিকল্পনা ছিল, সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কারণ নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজে বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে।
তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন সম্ভব হচ্ছে না। ফলে আগামী বছরের জানুয়ারিকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এই নির্বাচন কমিশনার।
এদিকে, আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে বলে জানান আব্দুর রহমানেল মাছউদ।
মোজাহিদ/দিনকাল
আরও পড়ুন
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মেধা ও যোগ্যতায় দেশের জন্য গৌরব বয়ে আনলে স্বীকৃতি: প্রধানমন্ত্রী
- জনগণের চাহিদা অনুযায়ী আইন প্রণয়ন করবে সরকার : আইনমন্ত্রী
- স্থানীয় নির্বাচন নিয়ে ২৬ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ
- ৩ সিটি করপোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০ কোটি টাকা বরাদ্দ