মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে হামলার অভিযোগ
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১০:১৬ এএম | আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১০:১৬ এএম
সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ।
আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মুসলিম ওয়ার্ল্ড লীগ জানিয়েছে, তাইবা বিদ্যুৎকেন্দ্র থেকেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মসজিদ মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সংস্থাটির দাবি, ইয়েমেনের হুতি গোষ্ঠী ধারাবাহিক হামলার অংশ হিসেবে ওই স্থাপনায় হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে মুসলিম ওয়ার্ল্ড লীগ বলেছে, ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীর সেবা প্রদানকারী কোনো স্থাপনাকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত গুরুতর ঘটনা। সংস্থাটি এটিকে বিশ্বজুড়ে মুসলিমদের জন্য ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে উল্লেখ করেছে।
মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব মোহাম্মদ বিন আবদুলকরিম আল-ইসা বেসামরিক অবকাঠামো ও ধর্মীয় পবিত্র স্থাপনায় হামলার নিন্দা জানান।
তাঁর ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধ এবং মৌলিক মানবিক নীতির পরিপন্থি।
বিবৃতিতে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে মুসলিম ওয়ার্ল্ড লীগ। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি সরকারের নেওয়া পদক্ষেপের প্রতিও সমর্থন জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন
- সানা-সহ ইয়েমেনের চার এলাকায় সৌদির বিমান হামলা
- ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নীতিতে ৭১% মার্কিন নাগরিকের অসন্তোষ
- হরমুজ প্রণালির ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প
- ইথিওপিয়ায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৫২
- দুই দশক পর পুরোপুরিভাবে ইরাক ছাড়ল মার্কিন সেনারা
- মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা
- হরমুজ প্রণালি থেকে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
- ঝড়-বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক, নিউ জার্সিতে জরুরি অবস্থা