1. »
  2. অর্থ বাণিজ্য

বিমানবন্দরে একদিনে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ০১:০২ পিএম | আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ০১:০২ পিএম

বিমানবন্দরে একদিনে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযানে একদিনে ১৩ দশমিক ৮৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ২৪ কোটি টাকা।

রোববার (৪ অক্টোবর) ঢাকা কাস্টমস ও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। 

এর মধ্যে দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটের দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার, যার ওজন ৯ দশমিক ৩৪ কেজি।

অন্যদিকে, কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর শরীর থেকে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। শার্টের নিচে কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় স্বর্ণবারগুলো লুকিয়ে রাখা হয়েছিল।

দুই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিমানকর্মীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের ঘটনায় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দারা।