পরমাণু চুক্তি চাইলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: ভ্যান্স
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১১:১৩ এএম | আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১১:১৩ এএম
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও একটি চুক্তিতে পৌঁছাতে হলে দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বুধবার (৭ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানকে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, বরং তাদের পারমাণবিক কর্মসূচিতে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে।
ভ্যান্স বলেন, কোনো দেশ যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে না চায়, তাহলে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ইরান সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে না—এটি প্রমাণ করতে হলে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ বা উল্লেখযোগ্যভাবে সীমিত করতে হবে।
তিনি আরও বলেন, ইরানের সমৃদ্ধকরণ সক্ষমতার ওপর কার্যকর বিধিনিষেধ আরোপের বিষয়টি আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বাস্তব ও যাচাইযোগ্য ছাড় দিতে হবে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটন এখনো কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে আগ্রহী। তবে শুধু মৌখিক আশ্বাসের ভিত্তিতে কোনো চুক্তিতে যেতে রাজি নয় যুক্তরাষ্ট্র। চুক্তি করতে হলে ইরানের কাছ থেকে সুনির্দিষ্ট পারমাণবিক ছাড় নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন
- কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলন, অবরুদ্ধ ১,৮৯১ হাইস্কুল
- বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন আটক
- শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান
- আবাসন সংকটসহ নানা দাবিতে স্পেনে লাখো মানুষের বিক্ষোভ
- ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় বাদ দিয়েছে: ট্রাম্প
- সানা-সহ ইয়েমেনের চার এলাকায় সৌদির বিমান হামলা
- ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নীতিতে ৭১% মার্কিন নাগরিকের অসন্তোষ