1. »
  2. আন্তর্জাতিক

বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন আটক

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ০৬:২১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ০৬:২১ পিএম

বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন আটক

পশ্চিমবঙ্গের রেজিনগর আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ। বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের অন্যতম প্রধান উদ্যোক্তা হিসেবেও তিনি পরিচিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর রেজিনগরে দলীয় কার্যালয় থেকে তাকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ভোট শুরুর পর হুমায়ুন কবির ভোট কারচুপির অভিযোগ করেন। এরপর একটি ভোটকেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় পুলিশের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে আম জনতা উন্নয়ন পার্টির রেজিনগর কার্যালয় থেকে হুমায়ুন কবিরকে আটক করা হয়। পরে তাকে রেজিনগর থানায় নেওয়া হয়।

পুলিশের গাড়িতে ওঠানোর সময় হুমায়ুন কবির বলেন, তিনি জানেন না তাকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি আটক করা হচ্ছে।

এদিকে বিজেপির প্রার্থী শঙ্করাভ সরকার অভিযোগ করেছেন, ভোটের কয়েক দিন আগে হুমায়ুন কবির ভোটের দিন ১০ জনের মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছিলেন। তার দাবি, এ ধরনের বক্তব্যের মাধ্যমে কবির দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছেন।

পুলিশ সদস্যদের গালিগালাজ করার অভিযোগেও হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকার।৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।