রাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১০:৪৪ এএম | আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১০:৪৪ এএম
শুক্রবারের ছুটির সকালে রাজধানীর আকাশ ভারী মেঘে ঢাকা থাকতে পারে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঢাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে অধিদফতর জানায়, এ সময় ঢাকার আকাশ কখনো আংশিক মেঘলা, কখনো পুরোপুরি মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।\
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আজ ঢাকায় সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে। আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে।
আরও পড়ুন
- রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- সাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস
- ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা
- ৬ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
- লঘুচাপের প্রভাবে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
- মেঘলা আকাশ, ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
- ৮ বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস