সারাদেশে ১৫ ও ১৬ অক্টোবর এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ০৫:২৬ পিএম | আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ০৫:২৬ পিএম
এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।
ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশের সব এলপিজি বিক্রির দোকান বন্ধ থাকবে।
এর আগে, গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়।
তবে বিইআরসির নির্ধারিত দামে দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুই দিন এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
আরও পড়ুন
- কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৫২
- নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬
- সমুদ্রে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ৬৫ যাত্রী উদ্ধার, আটক ১১ পাচারকারী
- দখলমুক্ত রাড্ডা ক্লিনিক, ফিরল প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড
- ফের কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪
- স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট: ৯ জন গ্রেপ্তার, উদ্ধার দুই ট্রাক মালামাল
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৬
- এমপি গাজী নজরুলের বাসা থেকে নিহত দ্বিতীয় স্ত্রীর চাঞ্চল্যকর চিঠি উদ্ধার