1. »
  2. আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১২:৪০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১২:৪০ পিএম

নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দেশটির সাবেক অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে একাধিকবার সতর্ক করা হলেও নেতানিয়াহু তা উপেক্ষা করেছিলেন বলে অভিযোগ তাঁর।

বুধবার করা মামলায় নেতানিয়াহুর কাছে ৩০ লাখ শেকেল বা প্রায় ১০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছেন বার। তাঁর অভিযোগ, নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতে প্রধানমন্ত্রী অন্যদের ওপর দোষ চাপাচ্ছেন।

নেতানিয়াহুর দাবি, হামলার আগে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য গোপন করেছিলেন বার। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সাবেক গোয়েন্দাপ্রধান।

বারের দাবি, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে হামলার আগ পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি নেতানিয়াহুকে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন। হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরাইলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন।