দিল্লিতে বিক্ষোভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:২৮ পিএম | আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:২৮ পিএম
ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার পর তাঁকে ও তাঁর দলের কয়েকজন নেতাকে আটক করে পুলিশ।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে এ বিক্ষোভের আয়োজন করা হয়। কর্মসূচির ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে সাউথ অ্যাভিনিউতে তৃণমূলের জ্যেষ্ঠ নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ অন্য নেতাদের নিয়ে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ তাঁদের অবস্থান কর্মসূচি থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। তবে তাঁরা কর্মসূচি চালিয়ে গেলে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের হেফাজতে নেয়।
বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনি সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়। যন্তর মন্তরে কর্মসূচি পালনের অনুমতি না পাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয় এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়।
এ কর্মসূচিকে ঘিরে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ আরও কয়েকজন বিক্ষোভকারী ও রাজনৈতিক নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
- যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪
- রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা বাংলাদেশের
- আবারও রাহুল-প্রিয়াঙ্কাকে আটকর দুই ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ নিহত ২৮
- সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩
- কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার
- পরমাণু চুক্তি চাইলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: ভ্যান্স