1. »
  2. জাতীয়

আজ জুট প্যাভিলিয়ন পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:০৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:০৯ এএম

আজ জুট প্যাভিলিয়ন পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলনের গ্রিন জোনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জুট প্যাভিলিয়ন পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

গতকাল বুধবার রাতে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এছাড়া সকালে কপ-৩১ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে গত মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।