1. »
  2. জাতীয়

বগুড়ার উন্নয়নে ঐক্যের বিকল্প নেই: আতিকুর রহমান রুমন

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১২:৫৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১২:৫৭ পিএম

বগুড়ার উন্নয়নে ঐক্যের বিকল্প নেই: আতিকুর রহমান রুমন

বগুড়ার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামান্য বিষয় নিয়ে বিভক্তির কারণে নিজেরাই জেলার উন্নয়ন বাধাগ্রস্ত করছি। এ অবস্থা থেকে বেরিয়ে বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বগুড়ার উন্নয়নে পারস্পরিক ঐকমত্যের কোনো বিকল্প নেই।

আতিকুর রহমান রুমন বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক বগুড়া এখনো নিয়মিত প্রকাশনা অব্যাহত রেখেছে। একটি গণমাধ্যমের দীর্ঘ পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়। জেলার উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে বিভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।