1. »
  2. জাতীয়

শিক্ষাব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ০২:০৬ পিএম | আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ০২:০৬ পিএম

শিক্ষাব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার:  রাষ্ট্রপতি

দেশের পুরো শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানোরও আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূল ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্রাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে সেটা সত্যিকারার্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে নিজেদের দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান।

বক্তব্যে রাষ্ট্রপতি ঢাকা কলেজের ইতিহাস ও ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে প্রতিষ্ঠানটির অবদান গৌরবোজ্জ্বল। এ কলেজে কাটানো নিজের জীবনের নানা সময়ের স্মৃতিচারণও করেন তিনি।

অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।