সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:০৬ এএম | আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:০৬ এএম
ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তারা খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও দুটি শিশু রয়েছেন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত ছয়জনকে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসায় বিশেষ মেডিকেল দল গঠন করা হয়েছে।
অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ জোশি নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার। নিহতদের মরদেহের ময়নাতদন্ত চলছে।
আরও পড়ুন
- বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা
- সৌদির সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলা
- কিম জং উনের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প: রুবিও
- মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র
- হরমুজে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবি
- বিচারকদের ক্ষমতা আরও কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন
- সৌদি রাজধানী রিয়াদে হুথিদের হামলার চেষ্টা, ধ্বংস ৪ ক্ষেপণাস্ত্র-ড্রোন
- হুয়াংকে মার্কিন কংগ্রেসের তিন কমিটি তলব