মুস্তাফিজের ২ উইকেটে দুবাই ক্যাপিটালসের বড় জয়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:১৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:১৩ এএম
আইএলটি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সকে ৪৫ রানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। সুপার সাব হিসেবে খেলতে নেমে ১২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন তিনি।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে দুবাই ক্যাপিটালস। অধিনায়ক স্যাম বিলিংস ৩১ বলে ৪৩ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। রভম্যান পাওয়েল ১২ বলে করেন ২৮ রান। ভাইপার্সের হয়ে খুজাইমা তানভীর শিকার করেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দুবাইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ডেজার্ট ভাইপার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৯ রানেই অলআউট হয় দলটি। আন্দ্রিস গোউস ৩০ বলে সর্বোচ্চ ২৭ রান করেন। শেষ দিকে টম কারান ৮ বলে ১৮ রান করলেও পরাজয় এড়াতে পারেননি।
দুবাইয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল নূর আহমেদ। ২০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। মুস্তাফিজ প্রথম ওভারেই একটি উইকেট তুলে নেন। নিজের তৃতীয় ওভারে আরও এক ব্যাটারকে ফিরিয়ে দলের জয়ে অবদান রাখেন। এ ছাড়া দুশমন্থ চামিরা ও হাসান খান দুটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন
- ৫৩ বলে ২০৪ রান, বৈভবের ব্যাটে বিশ্বরেকর্ড
- প্রথমবারের মতো চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ
- ভারত সিরিজের আগে স্যান্টনারকে হারাল নিউজিল্যান্ড
- চোট নিয়ে মাঠ ছাড়লেন হাসান
- ইতালিকে উড়িয়ে শেষ আটে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সের জয়
- ঘরের মাঠে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান
- ফ্রান্সকে হারিয়ে ইতালির ৬৪ বছরের অপেক্ষার অবসান
- শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ