হাঁটু এবং কাঁধ ভেঙে হাসপাতালে ভর্তি সাইফ আলী খান
সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ ০৭:৩১ পিএম | আপডেট: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ ০৭:৩১ পিএম
হাসপাতালে ভর্তি হলেন বলিউডের ছোট নবাব সাইফ আলী খান। হাঁটুর অস্ত্রোপচার করানো হয়েছে তার। অভিনেতার হাঁটু এবং কাঁধ ভেঙে গেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় সাইফ আলী খানকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এসময় সাইফের পাশে রয়েছেন স্ত্রী কারিনা কাপুর। তবে কী কারণে এই আঘাত, প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
সাইফের এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ‘রেঙ্গুন’ ছবির সেটে আহত হয়েছিলেন তিনি। সেই সময় তার বুড়ো আঙুলে আঘাত লেগেছিল। তখনও তাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেবারও তার অস্ত্রোপচার করা হয়েছিল।
সাইফ আলী খানের আসল নাম সাজিদ আলী খান। অভিনেত্রী অমৃতার সঙ্গে ১৩ বছর সংসার করার পর বিচ্ছেদ ঘটিয়ে ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন তিনি।
আরও পড়ুন
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান