1. »
  2. বিনোদন

হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১১:২৭ এএম | আপডেট: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১১:২৭ এএম

হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ ভর্তি করা হয়। 

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ৯২ বছর বয়সী এই শিল্পী কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

হাসপাতালের চিকিৎসক ডা. প্রতীত সামদানি জানান, হঠাৎ হৃদ্‌রোগজনিত সমস্যার পর তাকে দ্রুত হাসপাতালে আনা হয় এবং এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অন্যদিকে, তার নাতনি জানাই ভোসলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেও তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।

আশা ভোসলে ভারতীয় সংগীতের এক অবিস্মরণীয় নাম। আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন ভাষায় হাজার হাজার গান গেয়েছেন। শাস্ত্রীয়, লোক, পপ ও গজল—সব ধারার সংগীতে তার অসাধারণ দক্ষতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণ-সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।