1. »
  2. বিনোদন

২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১১:১১ এএম | আপডেট: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১১:১১ এএম

২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি

বিশ্ব চলচ্চিত্রে সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন শাখার কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ডলবি থিয়েটার–এ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের অস্কার।

রোববার (১৫ মার্চ) রাতে, বাংলাদেশ সময় সোমবার ভোরে অনুষ্ঠিত ৯৮তম অস্কার অনুষ্ঠানে উপস্থাপক-কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিশ্বের সিনেমা অঙ্গনের তারকাদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

চলুন দেখে নেওয়া যাক ৯৮তম অস্কারের বিভিন্ন শাখায় কারা সেরা হয়েছেন—

প্রধান বিভাগ: সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন, সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান — সিনার্স, সেরা অভিনেত্রী: জেসি বাকলি — হ্যামনেট, সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন — ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান — ওয়েপনস

চিত্রনাট্য ও অ্যানিমেশন : সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স, সেরা রূপান্তরিত চিত্রনাট্য: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স, সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

কারিগরি বিভাগ: সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন, সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: ফ্রাঙ্কেনস্টাইন, সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন, সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ, সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স

সংগীত ও শব্দ, সেরা মৌলিক গান: “গোল্ডেন” — কেপপ ডেমন হান্টার্স, সেরা মৌলিক সংগীত: সিনার্স

সেরা সাউন্ড: এফ১

অন্যান্য বিভাগ: সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু, সেরা প্রামাণ্যচিত্র: মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন

এবারের অস্কারে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমাটি একাধিক বিভাগে পুরস্কার জিতে সবচেয়ে বেশি আলোচনায় আসে।