ফারুকী এখন বিপদমুক্ত আলহামদুলিল্লাহ : তিশা
বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪ ০৫:০৫ পিএম | আপডেট: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪ ০৫:০৫ পিএম
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
আজ বুধবার বিকেলে একএক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যায়, শুধু একটু ধৈর্য্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত আলহামদুলিল্লাহ। কিছুদিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ।’
এছাড়া সবার উদ্দেশ্যে অভিনেত্রী লিখেন, অনেকেই আমাকে ফোন এবং এসএমএস করেছেন। অনেকেরই ফোন ও এসএমএস এর উত্তর দিতে পারি নাই। তার জন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ এত দোয়া আর ভালোবাসার জন্য।
এর আগে গত সোমবার স্ট্রোক করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ফারুকী। তার সিটি অ্যানজিওগ্রাম করার পর অপারেশন করতে হবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। ৭২ ঘণ্টা পর পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে।’
ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে—‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি। ২০১০ সালের ১৬ জুলাই নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন।
আরও পড়ুন
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র